1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৭ বার পড়া হয়েছে
আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ ২২ অক্টোবর শনিবার সকালে এ দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. আব্দুল্লাহেল সাফি, আরএইচডির নির্বাহী প্রকৌশলী এম ফিরোজ আক্তার, প্যানেল মেয়র আবদুস শহীদ, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা।
সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন নিরাপদ যানবাহন চাই এর চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলন, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সদস্য সচিব এস এম বিপ্লব ইসলাম, মোটর শ্রমিক নেতা আব্দুল করিম, বিআরটিএ এর যান পরিদর্শক আমিনুল ইসলাম প্রমুখ। এর আগে বিআরটিএর সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন এবং অধিদপ্তরের সার্বিক কার্যক্রম ও পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।এ দিবসের কর্মসূচীতে কর্মকর্তা, চালক, হেলপার, শ্রমিক নেতা, সাংবাদিকসহ বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমানে সড়ক নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যানবাহনের সংখ্যা ও এর গতি ক্রমান্বয়ে যাত্রী সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন নিঃসন্দেহে সব ধরণের যানবাহনের চালকদের মধ্যে আরও জনসচেতনতা তৈরি করতে সক্ষম হবে এবং এটি ঘন ঘন সড়ক দুর্ঘটনা বন্ধ করতে সতর্কতার সাথে যানবাহন চালাতে সহায়তা করবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!