1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধায় আওয়ামীলীগ প্রার্থী আবু বকর সিদ্দিক বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৫ বার পড়া হয়েছে
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলা পরিষদের নির্বাচন সোমবার সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক ৫৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার আতা পেয়েছেন ৫২৩ ভোট। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো.অলিউর রহমান বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
উল্লেখ্য, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন ও ৩টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন এবং ৭টি সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবু বকর সিদ্দিক (তালগাছ), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতাউর রহমান সরকার (ঘোড়া) ও স্বতন্ত্র মো.শরিফুল ইসলাম (হেলিকাপ্টার)।
সাত উপজেলায় ৭টি কেন্দ্রে মোট ১ হাজার ১২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে মহিলা ভোটার ২৬৭ ও পুরুষ ৮৫৭ জন।এসব কেন্দ্রে প্রিসাইডিং অফিসার ৭ জন, সহকারি প্রিসাইডিং অফিসার ১৪ জন এবং পোলিং অফিসার ২৮ জন তাদের দায়িত্ব পালন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!