1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুতিন স্বাক্ষর করলেই ইউক্রেনের ৪ অঞ্চল রাশিয়ার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করার বিল রুশ পার্লামেন্টের উচ্চকক্ষেও অনুমোদন পেয়েছে। ইতিমধ্যে নিম্নকক্ষে বিলটি পাস হওয়ায় এখন শুধু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্বাক্ষরের অপেক্ষা। সাত মাসের লড়াইয়ে দখল করা এসব ইউক্রেনীয় অঞ্চল এরপরই আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। খবর রয়টার্সের।

আজ মঙ্গলবার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল সর্বসম্মতভাবে ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যুক্ত করার অনুমোদন দেয়। এর আগে গতকাল সোমবার একইভাবে নিম্নকক্ষ স্টেট ডুমায় এটি অনুমোদন পায়।

এখন আনুষ্ঠানিকভাবে এই অঞ্চলগুলো রাশিয়ার সঙ্গে যুক্ত করতে এসব নথি ক্রেমলিনে পুতিনের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এই চার অঞ্চল ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ১৮ শতাংশ ভূখণ্ড নিয়ে গঠিত।

ইউক্রেন থেকে দখল করা এসব অঞ্চলে গণভোট আয়োজনের পর নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয় রাশিয়া। পশ্চিমা সরকারগুলো ও কিয়েভ বলেছে, এই ভোট আয়োজন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই ভোট ছিল জোরপূর্বক এবং এতে জনমত প্রতিফলিত হয়নি।

রাশিয়ার পার্লামেন্টে অনুমোদন দেওয়া হলেও ক্রেমলিন এখনো আনুষ্ঠানিকভাবে নতুন অঞ্চলগুলোর সীমানা চিহ্নিত করেনি। এসব অঞ্চলের বড় অংশই এখনো ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। একইভাবে একীভূত করার প্রক্রিয়া সম্পন্ন হলেও রাশিয়া তার নিজস্ব আন্তর্জাতিক সীমানা নতুন করে চিহ্নিত করবে কি না, সেটাও স্পষ্ট নয়।

গতকাল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলের সীমানা নিয়ে আলোচনা চলছে।

এই চার অঞ্চলের কোনোটিতে রাশিয়ার পুরোপুরি নিয়ন্ত্রণ নেই। গতকালের লড়াইয়েও আরও জয় পেয়েছে ইউক্রেন। দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের আগের ফ্রন্টলাইনের চেয়ে ইউক্রেন আরও বহু কিলোমিটার ভূখণ্ড উদ্ধার করেছে। সেখানে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসনের প্রতিবেদনেই এসব কথা বলা হয়েছে।

একইভাবে রুশ বাহিনী দোনেৎস্কের কেবল ৬০ শতাংশ আর জাপোরিঝঝিয়ার ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করছে। জুলাইতে লুহানস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল রুশ বাহিনী। কিন্তু সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রার ফলে সেখানকার বেশকিছু ফ্রন্টলাইনেও তাদের পিছু হটতে হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!