1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

ঈদের ছুটি কাটলেও অফিসে সমাগম নেই

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

 

ঈদুল ফিতরের ছুটির পর সরকারি অফিস-আদালতের কার্যক্রম শুরু হয়েছে। তবে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি খুবই কম। বুধবার সকাল ৯টায় অফিস সময়ের মধ্যে যারা অফিসে হাজির হন–তারা ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি ও কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন।

এদিন বেলা সাড়ে ১০টা পর্যন্ত কোনও মন্ত্রী সচিবালয়ে আসেননি। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিকেলে সংসদ অধিবেশন আছে। তার আগে মন্ত্রীরা সচিবালয়ে আসবেন।

অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার কম কেন? এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রণালয়ের কর্মচারী আকরাম হোসেন জানিয়েছেন, ‘আগামী বৃহস্পতিবারের পর আরও দুইদিন সাপ্তাহিক ছুটি আছে, তাই অনেকে এই দুই দিন বাড়তি ছুটি নিয়েছেন। সে কারণে উপস্থিতি কম।

এদিকে, রমজান মাসে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিস চলেছিল। তবে আজ থেকে যথারীতি সকাল ৯টায় অফিস খুলেছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এদিন ব্যাংক-বীমাও খুলেছে। তবে সেখানে গ্রহকদের উপস্থিতি কম, লাইনে তেমন ভিড় নেই। কর্মচারীদের উপস্থিতিও কম।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিল ২৫, ২৬ ও ২৭ জুন (রবি, সোম ও মঙ্গলবার)। শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ও বৃহস্পতিবারের জন্য ছুটি নিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!