1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

সাফজয়ী মেয়েদের টাকা ও ডলার বিমানবন্দরে খোয়া যায়নি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
  • ৭৯ বার পড়া হয়েছে

সাফজয়ী নারী ফুটবলারদের লাগেজ ডেলিভারি সম্পর্কে আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক জনসংযোগ তাহেরা খন্দকার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, গতকাল কাঠমান্ডু-ঢাকা রুটের বিজি-৩৭২ ফ্লাইটটি ১টা ৪২ মিনিটের সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটির ব্যাগেজ ৮ নম্বর ব্যাগেজ বেল্টের মাধ্যমে ২টা ১০ মিনিটে অত্যন্ত গুরুত্বসহকারে সার্বক্ষণিক তদারকির মাধ্যমে ডেলিভারি দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রতিনিধি ও সংশ্লিষ্ট খেলোয়াড়রা লাগেজগুলো সঠিক অবস্থায় বুঝে নেন। লাগেজগুলো বুঝে নেওয়ার সময় লাগেজ থেকে কোনো কিছু খোয়া যাওয়ার বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। বাফুফের প্রতিনিধিরা লাগেজগুলো দুটি কাভার্ড ভ্যানে নিয়ে এয়ারপোর্ট ত্যাগ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার এয়ারপোর্টের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে এয়ারপোর্টে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

পৃথক বিবৃতিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, মিডিয়া এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুটবল দলের দুজন নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে অর্থ (ডলার এবং টাকা) চুরির অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে ঘটনার সত্যতা মেলেনি।

এর আগে বুধবার সাফ জিতে দেশে ফেরার পর সংবর্ধনা পেয়েছেন সাবিনা-সানজিদারা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবন পর্যন্ত ছাদখোলা বাসে করে এসেছেন তারা। পথে পথে সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাদের। তবে রাতে ভবনে ফিরে ফুটবলারেরা জানতে পারেন, আনন্দের মাঝে দুঃখজনক ঘটনাও ঘটে গেছে। বিমানবন্দর থেকে ডলার ও টাকা চুরি হয়ে গেছে।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন গণমাধ্যমকে বলেছেন, রাতে ওদের ডলার ও টাকা চুরির বিষয়টি জানা গেছে। এটা বেশ দুঃখজনক ঘটনা।

সাফজয়ী মেয়েরা বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টাকা ও ডলার খোয়া যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। পৃথক পৃথক বিবৃতিতে এই খবরের প্রতিবাদ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!