1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

পলাশবাড়ীতে বিএনপি’র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ জ্বালানী তেলসহ সকল দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, পরিবহনের ভাড়া বৃদ্ধি, লোডশেডিং ও ভোলায় হত্যাকান্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বুধবার বিকালে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা বিএনপি’র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা শহরের দক্ষিণবন্দরে বগুড়া-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে পলাশবাড়ী পৌরশহরের পানি উন্নয়ন বোর্ড অফিস মাঠে থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আলা মওদুদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ডা. মো. মইনুল হাসান সাদিক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা শহর বিএনপি’র আহবায়ক মো. শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপি’র সাবেক সাধারণ কামরুজ্জামান হাসান সেলিম, জেলা কৃষকদলের সভাপতি মো. ইলিয়াস হোসেন, পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল, সাইফুল ইসলাম, জেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া হোসেন জিম,

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতকার্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সম্পদ লুটপাট করে আজ তাদের মন্ত্রীরা আবোল-তাবোল বকছে। তেলসহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে তারা জনগনের সাথে জুলুম করছে। অতিষ্ট হয়ে মানুষ আজ রাস্তায় নেমেছে। বাংলার মানুষ এসব জুলুম আর মেনে নেবে না। তাই সময় এসেছে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারা বলেন, দেশকে বাঁচাতে ও মানুষকে বাঁচাতে হলে সবাইকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!