1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

গাইবান্ধা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২০ বার পড়া হয়েছে

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠ পরিবেশে “গাইবান্ধা প্রেসক্লাব” ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৩রা সেপ্টেম্বর রাত্রে ঘন্টাব্যাপী গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ব্যালট পেপারের মধ্য দিয়ে সকল প্রার্থী ও সদস্য তাদের ভোটাধিকার ব্যালট বক্সে প্রদান করেন।

রাত ৮টায় ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ও উক্ত প্রেসক্লাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সিনিয়র সহ সভাপতি গৌতমাশিষ গুহ সরকার, নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন নিউজ ২৪ এর প্রতিনিধি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ সভাপতি সাইফুল ইসলাম প্রিন্স ও সহকারি নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন দেশকাল পত্রিকার জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পাঠাগার সম্পাদক নাজিম আহমেদ রানা।

এতে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হন ৭১ টিভির প্রতিনিধি শামীম আল সাম্য, সাধারন সম্পাদক হিসেবে বিজয়ী হন আনন্দ টিভির প্রতিনিধি মিলন খন্দকার, যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন বিডি গাইবান্ধা ডট নিউজ এর বার্তা সম্পাদক, দৈনিক নতুন দিন, দৈনিক বায়ান্ন ও জাতিরসংবাদ২৪ ডট কম এর জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন মিয়া।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলাদেশের খবর ও নিউজ এজ পত্রিকার প্রতিনিধি শামীম উল হক শাহীন, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি শফিউল ইসলাম,, সাধারন সম্পাদক পদে
প্রতিদ্বন্দ্বিতা করেন- বৈশাখী টিভির প্রতিনিধি ও গন মানুষের খবর পত্রিকার সম্পাদক এস,এম বিপ্লব ইসলাম,, যুগ্ন সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- দীপ্ত টিভির প্রতিনিধি ভবতোষ রায় মনা ও এশিয়ান টিভির প্রতিনিধি মাসুম লুমেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার।

অন্যান্য সদস্যদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক পদে কায়ছার প্লাবন, সাংগঠনিক সম্পাদক ফারহান শেখ, কোষাধ্যক্ষ আমিনুর রহমান, দপ্তর সম্পাদক এ,কেএম সালাউদ্দিন কাশেম,সমাজকল্যাণ সম্পাদক ফয়সাল রহমান জনি, ক্রিড়া সম্পাদক মশিউর রহমান মিঠু। কার্যকরি সদস্যরা হল কাজী জিয়াউল হাফিজ, মাসুদ মুকুল, রিজন তালুকদার, সরকার মো: শহিদুজ্জামান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!