1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

বিজিবি কর্মকর্তার খোঁজ মেলেনি, উদ্ধার অভিযান স্থগিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

চোরাকারবারীদের ধরতে গিয়ে তিস্তায় নিখোঁজ বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের দহগ্রাম ক্যাম্পের ল্যান্স নায়েক সুমন মিয়ার খোঁজ মেলেনি।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ৪৫ মিনিটে বিজিবি-বিএসএফের যৌথ উদ্ধার অভিযান স্থগিত ঘোষনা করা হয়েছে।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোরশেদ জানান, সন্ধ্যায় অন্ধকার নেমে আসায় বিজিবি, বিএসএফ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের যৌথ উদ্ধার অভিযান অসমাপ্ত রেখে স্থগিত করা হয়েছে। বুধবার সকালে পুনরায় একই টিম উদ্ধারাভিযানে নামবে।

এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আবুলের চর সীমান্তের ৬/৩ এস নং পিলার এলাকায় নিখোঁজ হন ল্যান্স নায়েক সুমন মিয়া। ওই রাতে একদল গরু পাচারকারীকে ধরতে ৪ সদস্যের একটি দল নিয়ে ক্যাম্প থেকে বেড়িয়ে পড়েন ল্যান্স নায়েক সুমন মিয়া।

চোরাকারবারীদের তারা করতে গিয়ে আবুলের চর এলাকায় তিস্তা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজ সুমনের বডি ৭৬২৪১।

তার সন্ধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৩টি ও বিজিবি ৩টি স্পিডবোটে ৬টি দল তিস্তা নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ দিকে রংপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হামিদের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবরী দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। দহগ্রামের আবুলের চর থেকে ৫টি স্পিডবোট ভাটির দিকে যাচ্ছে। অপর দিকে তিস্তা ব্যারাজ থেকে অপর একটি বিজিবি’র স্পিডবোট উজানের দিকে অগ্রসর হয়েছে। তিস্তায় ক্যামেরা দিয়ে তার সন্ধান করতে বিমান বাহিনীর কাছে একটি হেলিকপ্টার চেয়েছে বিজিবি। তবে পানি ঘোলা হওয়ায় তা বাতিল করা হয়েছে। ল্যান্স নায়েক সুমন মিয়া গত ১৫ দিন আগে কক্সবাজার থেকে পদন্নতি নিয়ে দহগ্রামে যোগদান করেন।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর অঞ্চলের রিজওনাল কমান্ডার এ কে এম সাইফুল ইসলাম সাঈফ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পর্যবেক্ষন করছেন।

সুমনের নিখোঁজ ঘটনাস্থলের পয়েন্টে রয়েছেন বডার গার্ড বাংলাদেশ (বিজিব) রংপুর সেক্টর কমান্ডার কর্ণেল আবুল কালাম আজাদ, বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোরশেদ।

তিস্তা ব্যারাজে রয়েছেন রংপুর ৭ বিজিবি ব্যাটালিয়নের উপ পরিচালক মেজর মুহিত।

নিখোঁজ সুমন মিয়া হবিগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ৬১ বিজিবি’তে কর্মরত থাকলেও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নে সংযুক্ত রয়েছেন।

বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল গোলাম মোরশেদ জানান, নিখোঁজ ল্যান্স নায়েক সুমনের খোঁজ পেতে এবার হিলিকপ্টার দিয়ে তিস্তা নদী মনিটরিং করা হবে। ইতোমধ্যে তিস্তার বিভিন্ন পয়েন্টে বিজিবি, বিএসএফ ও ফায়ার সার্ভিসের একাধিক দল উদ্ধার অভিযান শুরু করেছে। স্থানীয়রাও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তবে তিস্তায় প্রবল স্রোতের কারণে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান সফল হয় নি। পুরো তিস্তা নদী মনিটরিং করতে বিমান বাহিনীর কাছ থেকে হেলিকপ্টার চাওয়া হয়েছিল। কিন্তু তিস্তার পানি ঘোলাটে হওয়ায় ক্যামারা কাজ করবে না। তাই হেলিকপ্টার নেয়া হচ্ছে না।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!