1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

অস্ট্রেলিয়ায় লিবারেল পার্টির সম্মেলনে ফখরুল উগ্রবাদ থেকে রক্ষায় টেকসই গণতন্ত্র জরুরি, বিএনপি সেই সংগ্রামই করছে

  • আপডেট হয়েছে : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উগ্রবাদ থেকে রক্ষার জন্য দেশে-দেশে গণতন্ত্র ও টেকসই গণতন্ত্র বেশি প্রয়োজন। এ জন্য উগ্রবাদ বিরুদ্ধে বিশ্বে সম্মিলিত উদ্যোগ দরকার। বাংলাদেশে বিএনপি গণতন্ত্রের জন্য সেই সংগ্রামই করছে।’

অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লিবারেল পার্টির ৫৯তম ফেডারেল সম্মেলনে অংশ নিয়ে পর্যবেক্ষক হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার মির্জা ফখরুলের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান।

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে ২২ থেকে ২৪ জুন অনুষ্ঠিত এই সম্মেলনে আমন্ত্রিত পর্যবেক্ষক হিসেবে ফখরুল অংশ নেন। মির্জা ফখরুলকে উদ্ধৃত করে শায়রুল কবির এ তথ্য জানান।

পর্যবেক্ষক হিসেবে বক্তব্য রাখার সময় ফখরুল আরো বলেন, ‘উগ্রপন্থা নির্মূল চায় বিএনপি। সন্ত্রাসবাদকে বন্ধ করতে না পারলে অস্থিরতা আরো বাড়বে।’ এজন্য তিনি গণতান্ত্রিক দেশগুলোর প্রতি টেকসই গণতন্ত্রচর্চা ও উন্নয়নের দিকে আহ্বান করেন।

লিবারেল পার্টির সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও অংশ নেন। এছাড়া বিশ্বের দশটি দেশের প্রতিনিধিরা সম্মেলনে আমন্ত্রিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২০ জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অস্ট্রেলিয়ায় যান। সেখানে তিনি চিকিৎসা গ্রহণ ও মেয়ের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করে আগামী ৩০ জুন বিএনপির মহাসচিব দেশে ফিরবেন বলে জানা গেছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!