1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সুন্দরগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। দীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু শিবিরটি পরিচালনা করে।
চক্ষু শিবির উপলক্ষে কলেজ হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনন্দ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্ণধার শিল্পপতি আফরুজা বারী।
চক্ষু শিবির উদ্বোধনকালে বক্তৃতায় তিনি বলেন, পর্যায়ক্রমে সুন্দরগঞ্জের বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের আয়োজন করে বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ চোখের অন্যান্য রোগের চিকিৎসার মাধ্যমে চক্ষু রোগীদের সুস্থ করে তোলা হবে। তিনি আরো বলেন সকলের সহযোগিতায় সুন্দরগঞ্জের মানুষের চোখের ছানি মুক্ত করবো।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইমান হোসেন, সংগঠক ও সাংবাদিক হাবিবুর রহমান হবি, আওয়ামী লীগ নেতা ফাহমিদা বুলবুল কাকলী, মজনু হিরো, সংগ্রাম সিং, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, দীপ আই কেয়ার ফাউন্ডেশন দর্শনা রংপুরের কো-অডিনেটর মো. ছদরুল হাসান রাজু।
চক্ষু শিবিরে প্রায় ৫শ রোগী ডাক্তারের পরামর্শ নেন। এরমধ্যে ৮০ জনকে ছানি অপারেশনের জন্য দীপ কেয়ার ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রসঙ্গত গত ১৭ই জুলাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আনন্দ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এসময় ৭০জন চক্ষু রোগীর সফলভাবে ছানি অপারেশন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!