1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আলজেরিয়ায় দাবানলে মৃত্যু ২৬ জনের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্ত সংলগ্ন এল তারাফে ২৪ জনের ও সেতিফে এক মা ও তার কন্যার মৃত্যু হয়েছে।

দাবানলে আলজেরিয়ার উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি অন্তত ২৬ জনের মৃত্যু এবং বহু আহত হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কামেল বেলজুদ জানিয়েছেন, তিউনিসিয়ার সীমান্ত সংলগ্ন এল তারাফে ২৪ জনের ও সেতিফে এক মা ও তার কন্যার মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সন্ধ্যায় দমকলকর্মীরা হেলিকপ্টারের সহায়তা নিয়ে বেশ কয়েকটি আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিল।

দাবানলের কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ৩৫০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির দমকল বাহিনী জানিয়েছে, এল তারাফের অবস্থা সবচেয়ে নাজুক, সেখানে ১৬টি আগুন অগ্রসর হওয়ার পর্যায়ে রয়েছে।

শেষ খবর পর্যন্ত সেতিফে মৃত্যু হওয়া মা (৫৮) ও তার কন্যার (৩৬) নাম প্রকাশ করা হয়নি। দাবানলে শহরটির বহু বাড়ি পুড়ে গেছে ও আগুন আশপাশের অনেক গ্রামে ছড়িয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আলজেরিয়ার উত্তরাঞ্চল প্রতি বছর দাবানলে ক্ষতিগ্রস্ত হয়। গত বছর এখানে দাবানলে অন্তত ৯০ জনের মৃত্যু এবং এক লাখেরও বেশি বনভূমি পুড়ে ছাই হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!