1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

কবর থেকে তোলা হবে শিল্পী সালভাদর দালির দেহ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

 

বিখ্যাত পরাবাস্তববাদী চিত্রশিল্পী সালভাদর দালির দেহাবশেষ কবর থেকে তুলে পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন মাদ্রিদের এক আদালতের বিচারক।

এর কারণ , ১৯৫৬ সালের জন্মানো এক মহিলা এক মামলায় দাবি করেছেন সালভাদর দালিই তার পিতা, কারণ তার জন্মের আগের বছর অর্থাৎ ১৯৫৫ সালে তার মা’র সাথে সেই বিখ্যাত শিল্পীর গোপন প্রণয়ের সম্পর্ক ছিল।

মহিলাটির মা সে সময় একজন গৃহপরিচারিকা ছিলেন।

দালির মৃতদেহ কবে কবর থেকে তোলা হবে তার কোন তারিখ ঠিক হয় নি। তবে এটা জুলাই মাসেও হতে পারে।

সালভাদর দালি ১৯৮৯ সালে ৮৫ বছর বয়েসে স্পেনে মারা যান।

মামলাকারী মহিলাটির নাম মারিয়া পিলার আবেল মার্টিনেজ – তার জন্ম জিরোনাতে। তিনি প্রথম এই পিতৃত্বের দাবি করেন ২০১৫ সালে।

তিনি বলেন, তার মা আন্তোনিয়া কাদাকুয়েস-এর একটি পরিবারে কাজ করতেন। তাদের পাশের বাড়িটিতেই থাকতেন সালভাদর দালি।

১৯৫৫ সালে তিনি ওই কাজ ছেড়ে দিয়ে আরেক শহরে গিয়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন।

কিন্তু মিজ মার্টিনেজ বলছেন, তার মা তাকে অনেকবার বলেছেন যে তার আসল বাবা হচ্ছেন সালভাদর দালি। অন্যান্য লোকের সামনেও তিনি এ কথা বলেছেন।

এল মুন্ডো নামের এক পত্রিকাকে মিজ মার্টিনেজ বলেন – “সালভাদর দালির শুধু একটি জিনিসই আমার নেই – তা হলো তার গোঁফ।”

তার মায়ের সাথে কথিত ওই প্রেমের সময় সালভাদর দালি বিবাহিত ছিলেন।

তার স্ত্রী এবং মডেলের নাম গালা – আসল নাম এলেনা ইভনোভনা দিয়াকোনোভা। তাদের কোন সন্তান ছিল না।

মিজ মার্টিনেজের এর আগে দুবার পিতৃত্বের পরীক্ষা হয়েছিল কিন্তু তার কোন ফলাফল তিনি পান নি।

পরীক্ষায় যদি প্রমাণ হয় যে তিনি সালভাদর দালিরই সন্তান, তাহলে তিনি চাইলে দালির পদবী ব্যবহার করতে এবং দালির সম্পত্তির অংশ পেতে পারবেন।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!