শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান

গাইবান্ধায় দিনব্যাপী সাহিত্য সম্মেলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৬০ বার পড়া হয়েছে

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

তৃণমূল পর্যায়ের কবি সাহিত্যিকদের সাহিত্যকর্ম জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধার স্বাধীনতা প্রাঙ্গণে মঙ্গলবার (২৬ জুলাই) সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে এ সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকালে স্বাধীনতা প্রাঙ্গণ থেকে সাহিত্যকর্মী, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে স্বাধীনতা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিনব্যাপী সাহিত্য সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. অলিউর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ও পৌর মেয়রের প্রতিনিধি প্যানেল মেয়র মো. শহীদ আহমেদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক জহুরুল কাইয়ুম। পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, বিশিষ্ট শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও কবি সরোজ দেব। অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি।
বিকালে দ্বিতীয় অধিবেশনে সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির আহবায়ক কবি সরোজ দেবের সভাপতিত্বে ও সম্পা দেবের সঞ্চালনায় তৃণমূলের কবি সাহিত্যিকরা সাহিত্যকর্ম উপস্থাপন করেন। এর আগে প্রসঙ্গ কথা বলেন সাহিত্য সম্মেলন আয়োজন কমিটির সদস্য সচিব দেবাশীষ দাশ দেবু। এদিকে আজ বুধবার একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft