সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

‘সম্পর্ক ছাড়া বলিউডে কাজ পাওয়া মুশকিল’

  • আপডেট হয়েছে : সোমবার, ২৬ জুন, ২০১৭
  • ৫৫ বার পড়া হয়েছে

 

বিনোদন ডেস্ক:

এখন দেখলে বোঝার উপায় নেই, ইনি নব্বইয়ের দশকের নায়িকা। তার ‘আঁখে’ ছবির সেই বিখ্যাত গান ‘লাল দুপাট্টেওয়ালি’র বয়সও হয়ে গেল চব্বিশ বছর। আর এক দশক আগে যেমন হঠাৎ করে ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছিলেন রিতু শিবপুরী, তার ক্যামব্যাকও তেমনই ঝোড়ো হাওয়ার মতো।

তবে ‘হঠাৎ’ শব্দে তীব্র আপত্তি তার। রিতু বলেন, ‘হঠাৎ না। মনের কথা শুনেছিলাম। বিয়ের পর কাজ আর পরিবার, দুটোর মধ্যে কিছুতেই ব্যালেন্স করতে পারছিলাম না। শ্যুট শেষ করে যখন ফিরতাম, দেখতাম বর ঘুমিয়ে পড়েছে। আর ও যখন দিনে বেরোত, আমি তখন ঘুমোতাম। বাচ্চা হওয়ার পর সমস্যা আরো বেড়ে গেল। তাই একদিন ঠিক করলাম, এমনটা চলতে পারে না। তাই ছেড়ে দিলাম অভিনয়।’

বাচ্চারা বড় হয়েছে, তাই কেরিয়ারে মন দিলেন। তবে এ বার অবশ্য ছোট পরদায়। স্টার প্লাসের ‘ইস পেয়ার কো ক্যায় নাম দু’ ধারাবাহিকে। কিন্তু ছোট পরদা কেন? রিতুর উত্তর, ‘স্ক্রিপ্টটা পড়ে এত ভাল লেগেছিল যে, তিন সেকেন্ডে ‘হ্যাঁ’ বলেছিলাম। আর এখন টিভি তো সব ঘরে ঘরে। সিনেমা দেখতে যাক আর না যাক, লোকে টিভি না দেখে থাকতে পারবে না। আমার মনে হয় টিভির মাধ্যমে অনেক বেশি লোকের কাছে সহজে পৌঁছে যাওয়া যায়।’

মনে করেন, এখন ভারতীয় টিভি যথেষ্ট পরিণত। ভাল ভাল কনটেন্ট আসছে ছোট পরদায়। কাজের পরিধিটাও বেড়ে গেছে। গত বছর যেমন ‘টোয়েন্টি ফোর’ টিভি সিরিজে অভিনয়ের জন্য পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

বলিউডে ফেরত আসা নিয়ে ভাবছেন না? রিতু স্পষ্ট জানালেন, ‘আমি তেমন স্ট্রিট স্মার্ট নই। আমার কোনো কানেকশনও নেই। সম্পর্ক ছাড়া বলিউডে কাজ পাওয়া মুশকিল। প্রযোজক, পরিচালক বা নায়কদের সঙ্গে প্রেম না করলে সহজে সুযোগ মিলবে না।’

নিজেই বলছিলেন, এমন দু’-তিনটে প্রেম তাকেও করতে হয়েছে। আর সেটাই মেনে নিতে পারছিলেন না। প্রতিভার তা হলে কোনো জায়গা নেই? তার জবাব, ‘থাকবে না কেন! প্রতিভা ছাড়া বেশি দিন টিকতেই পারবে না। লিঙ্কআপ সে এন্ট্রি ইজি হো যাতা হ্যায়।’

এত বছর পর ইন্ডাস্ট্রিতে এসে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা কেমন? ‘প্রতিযোগিতা তো আগেও ছিল। সব সময় থাকবে। কিন্তু আমি মায়ের চরিত্রও করতে পারি আবার প্রেমিকার রোলেও। সেটা ক’জন পারবে,’ হাসতে হাসতে বলছিলেন তিনি।

বিভিন্ন চরিত্রে অভিনয় করতেই কি এমন মেকওভার? নাকি হলিউডে যাওয়ার পরিকল্পনা আছে? বেশ হাসলেন রিতু। বললেন, ‘এখনো তো হলিউড নিয়ে কিছু ভাবিনি। ‘ইস পেয়ার কো…’র লুক কিন্তু পুরো আলাদা। ওখানে একেবারে নির্ভেজাল ভারতীয়। তবে বলছেন যখন, হলিউডে যাওয়া নিয়ে ভেবে দেখতে হচ্ছে তা হলে।’ আর এত বছর পরেও যে রিতু শিবপুরী নামের সঙ্গে ‘লাল দুপাট্টেওয়ালি’ জুড়ে গেছে, সেটা নিয়ে অনুশোচনা হয়? উড়িয়ে দিলেন প্রশ্নটা, ‘রিগ্রেট কেন হবে! ওটা তো সত্যিই আমি করেছিলাম। ওটা আমার আইডেনটিটি।’

সূত্র: আনন্দবাজার

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft