1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আর্থিক সাহায্যের আবেদন পলাশবাড়ীতে অসহায় মায়ের অবুঝ শিশু কন্যা সিনহা বাঁচতে চায়

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৩৭ বার পড়া হয়েছে

 

মানুষ-মানুষের জন্য, জীবন-জীবনের জন্য। সকলের একটু সহানুভূতিই দিতে পারে অবুঝ শিশু সিনহার চিকিৎসা ব্যয় মেটাতে। গাইবান্ধার পলাশবাড়ীতে অসহায় মায়ের অবুঝ শিশু কন্যা মাত্র ১১ মাস বয়সী সিনহা বাঁচতে চায়। তার হার্টে ফুঁটো-ছিদ্র হয়েছে। অপারেশনে প্রায় তিন লাখ টাকার প্রয়োজন। অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় নিস্পাপ ফুঁটফুঁটে অবুঝ শিশু সিনহার অকালেই প্রাণ ঝড়ে পড়ার উপক্রম হয়ে পড়েছে। পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামের কৃষক সিরাজুল ইসলাম ও অসহায় গৃহিনী মাতা মোছা. ফেন্সি বেগম দম্প্রতির কোল জুড়ে জন্ম নেয় এক ছেলে-এক মেয়ে সন্তান। বর্তমানে সিরাজুল ইসলাম দ্বিতীয় বিবাহ করে প্রায় এক বছর যাবৎ নিখোঁজ অবস্থায় রয়েছেন। প্রথম স্ত্রী-সন্তানদের কোন রকম খোঁজ খবর নেয় না।
এদিকে; অসহায় মা ফেন্সি বেগম অন্যের বাসা-বাড়ীতে কাজকর্ম করে কোন রকমে দু’টি সন্তান লালন-পালনসহ অবুঝ শিশু কন্যার চিকিৎসার খরচ মেটানো দরুহ হয়ে পড়েছে। অভাব-অনটনের সংসারে নিত্যদিন তাদের নুন আনতে পান্তা ফুড়ায়। সিনহার প্রাথমিক চিকিৎসা ব্যয়ে ইতোমধ্যেই পরিবারটি এখন নিঃস্ব। সিনহার জন্মের কিছুদিন পর তার শরীরে জ্বর দেখা দেয়। স্থানীয় শিশু রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুল মালেকের ব্যবস্থাপত্রে তার চিকিৎসা নেয়া হয়। তাতেও কোন ভালো ফল না হওয়ায় সিনহাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়। সেখানে হৃদরোগ বিভাগের কনসালটেন্ট কার্ডিওলোজিস্ট চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে নানা পরীক্ষা-নিরীক্ষায় শেষে জানা যায় সিনহার (সাইটাস সলিটাস লিভোকার্ডিয়া-দু’টি এএসডি ছিদ্র দেখা যাচ্ছে)। যা যতদ্রুত সম্ভব অপারেশনের মাধ্যমে তাকে সুস্থ করে তোলা সম্ভব। সিনহার চিকিৎসা ব্যয়ে তার অসহায় মা পরমকরুণাময় সৃষ্টিকর্তার করুণাসহ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা এলাকার এমপিসহ স্থানীয় এবং ব্যাংক-বীমা, এনজিও, দেশ-বিদেশের বিত্তশালী-দানশীল ও দয়ালু ব্যক্তিদের নিকট আর্থিক সাহায্য অথবা সিনহার পুরোচিকিৎসার ব্যয়ভারে সকলের নিকট মানবিক সহায়তা কামনা করেছেন। চিকিৎসা ব্যয়ে সাহায্য পাঠাবার ঠিকানা- সঞ্চয়ী হিসাব নম্বর-০১০০১৩৮৩২০৮৬৮, জনতা ব্যাংক লিঃ, পলাশবাড়ী শাখা, গাইবান্ধা অথবা- নগদ একাউন্ট নম্বর-০১৭২৪-০৮৬৪২৩।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!