1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লক্ষ্মীপুরে ৬ ভুয়া মানবাধিকার কর্মীকে গণধোলাই - খবরবাড়ি24.com
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় তরুণদের উদ্যোগে সবুজ পণ্যের বাজার নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গাইবান্ধা মহিলা পরিষদের জেলা সংগঠকদের প্রশিক্ষণ সুন্দররগঞ্জে র‌্যাবের অভিযানে ১১৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২ গোবিন্দগঞ্জে কাটাখালী পত্রিকার উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দো’আ মাহফিল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন

লক্ষ্মীপুরে ৬ ভুয়া মানবাধিকার কর্মীকে গণধোলাই

  • আপডেট হয়েছে : বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ৬৯ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে ছয় ভুয়া মানবাধিকার কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে চন্দ্রগঞ্জ থানার যাদৈয়া নামক এলাকা থেকে একটি হ্যান্ডকাফ ও ৩ টি ছুরিসহ হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।আটক ব্যক্তিরা হলেন- ফেনী জেলার বাসিন্দা শ্যামলী আক্তার চাঁদনী, আঞ্জুমা আক্তার, মহি উদ্দিন, নুরনবী, বোরহান উদ্দিন ও মেহেদেী হাছান।

জানা যায়, মাইক্রোবাস যোগে মানবাধিকার কর্মী পরিচয়ে ফেনী জেলার বাসিন্দা শ্যামলীর নেতৃত্বে সোমবার (১১ জুলাই) সকালে স্থানীয় চন্দ্রগঞ্জ আসলাম জমাদার বাড়িতে আসেন ১০ থেকে ১২ জনের একটি দল। তারা এসে স্থানীয় ইমরান হোসেনের ঘরে প্রবেশ করে তার বোন ও তার (বোনের) প্রবাসী স্বামী জসীমের সঙ্গে পারিবারিক বিরোধ মীমাংসার প্রস্তাব দেন। এরপর তাদের তাড়িয়ে দিলে তারা ক্ষিপ্ত হয়ে হুমকি দিয়ে চলে যায়।মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে দুই নারীসহ ৪ যুবক আবারো মাইক্রোবাস যোগে ওই বাড়িতে আসে। এসময় ওই বাড়ির শাহাদাত হোসেন ও ইমরান হোসেনের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে অতর্কিত হামলা (মারধর) চালায়। এসময় আশে পাশের লোকজন এসে ভুয়া মানবাধিকার কর্মীদের গণধোলাই দেন। এসময় তাদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও ৩টি ছুরি উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাদের আটক করে থানায় নিয়ে যান।চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ্ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছয় জনকে আটক করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!