মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় এনটিভির বর্ষপূর্তি উদযাপিত

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৭৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এনটিভির বর্ষপূর্তি গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদযাপিত হয়েছে।
রোববার (৩ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এনটিভির প্রতিষ্ঠাবাষির্কীর কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে প্রতিষ্ঠাবাষির্কী একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এনটিভির গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণ চাকী’র সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েল, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম, নাগরিক কমিটির আহবায়ক এমএ মতিন মোল্লা, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক রাসেল কবির ও রিপোর্টার্স ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন প্রেস ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ। এনটিভির বর্ষপূর্তি অনুষ্ঠানে উপজেলার বিপুল সংখ্যক সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft