সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত

সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার

  • আপডেট হয়েছে : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

 

সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি,সাধারণ মানুষকে হয়রানি,আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অসৌজন্যমূলক আচরণ এবং সংগঠন বিরোধী কার্যকলাপ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সাংবাদিক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেসক্লাব থেকে বহিস্কার করা হয়েছে। এর আগে শাহজাহান ভুলুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ২০২২ ইং এ মার্চ মাসে প্রেস ক্লাব কার্য নির্বাহী কমিটির সভায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হয়। দীর্ঘ তিন মাস তদন্ত কমিটি অভিযোগসমুহ সরেজমিন তদন্ত করে শাহজাহান ভুলুর বিরুদ্ধে মতামতসহ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করেন এবং তাকে প্রেসক্লাব থেকে চুড়ান্তভাবে বহিষ্কার ও সদস্যপদ বাতিলের জন্য জোর সুপারিশ করেন। এরই ধারাবাহিকতায় গত ৩০ জুন ২০২২ ইং কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাহজাহান ভুলুকে পলাশবাড়ী প্রেস ক্লাব থেকে বহিস্কার ও সদস্যপদ বাতিল করা হয়। সভায় আরো সিদ্ধান্ত গৃহীত হয় যে শাহজাহান ভুলু পলাশবাড়ী প্রেসক্লাবের পরিচয় দিয়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য অনুরোধ করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft