1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সেবা দিতে না পারলে বিনয়ের সঙ্গে বলুন : শিক্ষা উপমন্ত্রী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

সেবা দিতে না পারলে বিনয়ের সঙ্গে বলুন : শিক্ষা উপমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেবা গ্রহীতার সেবা নিশ্চিত করতে হবে। কোনো সেবা গ্রহীতাকে সময়মতো কাঙ্ক্ষিত সেবা দিতে না পারলেও না পারার কারণ বিনয়ের সঙ্গে জানিয়ে দিতে হবে। সোমবার (২৭ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভা কক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সঙ্গে অধীনস্থ দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২০২৩ অর্থ বছরের বার্ষিক কর্মসংস্থান চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

উপমন্ত্রী বলেন, ব্যবস্থাপনা দক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের চাহিদা পূরণের সক্ষমতা সৃষ্টি না হলে কেবল আধুনিক বড় বড় স্থাপনা তৈরি করে কোনো লাভ হবে না। এজন্য তিনি সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ দেন। অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনের সাথে বিভিন্ন দপ্তর সংস্থার প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বার্ষিক কর্মসংস্থান চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিভাগ ও দপ্তর পর্যায়ের চারজন কর্মকর্তা-কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!