1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধায় ফুটবল টুর্নামেন্টে শ্রমিক ইউনিয়ন চ্যাম্পিয়ন - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধায় ফুটবল টুর্নামেন্টে শ্রমিক ইউনিয়ন চ্যাম্পিয়ন

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আত্মমর্যাদা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান মালিক সমিতি এবং গাইবান্ধা জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট আজ রোববার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. রেজাউল করিম রেজা, বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক নাজিরুল হক নান্নু, ট্রাক মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম টিপু, জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল আলম বাদশা প্রমুখ।
খেলায় জেলা ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরী ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন দল ২-১ গোলে জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান মালিক সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি পুরস্কার বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft