1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

বিচারাধীন অবস্থায় বাড়ি ভাঙার অভিযান ‘বেআইনি’: মওদুদ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

 

গুলশানের ১৫৯ বাড়ি নিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ওই বাড়ি ভাঙার অভিযানকে ‘বেআইনি’ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

রবিবার সকালে বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার পর তিনি এই প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, ‘এটা ভাঙা সম্পূর্ণ বেআইনি। আদালতে বিষয়টি বিচারাধীন থাকা সত্ত্বেও এই ধরণের অভিযান সম্পূর্ণভাবে আদালতের প্রতি চরম অবজ্ঞা ও বেআইনি ছাড়া আর কিছু বলা যায় না।’

রাজউকের অভিযানের বৈধ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আদালতের কোনো নির্দেশ নাই এবং কোনো নোটিশও নাই। যা করছে সবই তারা গায়ের জোরে করছে। আইনের চাইতে এখন শক্তি বেশি কার্যকর।’

গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাড়িটির ব্যাপারে দুইটি মামলা বিচারাধীন আছে উল্লেখ করে তিনি বলেন, ‘একটা রিট পিটিশন হাইকোর্টে বিচারাধীন আছে, যেটা ২ জুলাই শুনানী হওয়ার কথা। আরেকটা টাইটেল স্যুট ফাইল করেছি নিচের কোর্টে সেটাও শুনানীর জন্য পেন্ডিং আছে।’

উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ের পর গত ৭ জুন অভিযান চালিয়ে ওই বাড়ির নিয়ন্ত্রণ নেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এক বিঘা ১৩ কাঠা ১৪ ছটাক জমির ওপর ওই সম্পত্তির দাম তিনশ থেকে সাড়ে তিনশ কোটি টাকার মত বলে রাজউক কর্মকর্তাদের হিসাব।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!