1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

চার মোবাইল অপারেটরকে ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : রবিবার, ১২ জুন, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

 

অবৈধ ভিওআইপির (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কাজে সিম ব্যবহার হওয়ায় চার মোবাইল অপারেটরকে মোট ৭ কোটি ৬৫ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।বিটিআরসির অভিযানে উদ্ধারকৃত অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল ফোন অপারেটরদের আবেদন, শুনানী ও পর্যবেক্ষণ শেষে নিয়ন্ত্রণ সংস্থা এ জরিমানা করে।

গত ৭ জুন বিটিআরসির সচিব মো. নূরুল হাফিজের সই করা এক চিঠিতে চার মোবাইল অপারেটরকে ৩০ জুনের মধ্যে জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  এতে টেলিটককে ৫ কোটি টাকা, রবিকে ২ কোটি টাকা, গ্রামীণফোনকে ৫০ লাখ টাকা এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে অপারেটরগুলোকে প্রশাসনিক জরিমানা পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।বিটিআরসি সূত্রে জানা গেছে, আইন প্রয়োগকারী সংস্থা বিটিআরসির সহযোগিতায় বিভিন্ন অভিযানে ২০১৮ ও ২০১৯ সালে দেশের বিভিন্ন স্থান থেকে ভিওআইপি সরঞ্জামসহ বিভিন্ন অপারেটরের ৫২ হাজার ৩৪৪টি সিম কার্ড জব্দ করেছে।বিটিআরসি বলছে, এর দায়ভার কোনোভাবেই অপারেটরগুলো এড়াতে পারে না। কেননা, সরকারের নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক বা আঙুলের ছাপ ও এনআইডি নম্বর যাচাই সাপেক্ষে সিম বিক্রি করতে হয়। অথচ, অবৈধ ভিওআইপি ব্যবসায়ীরা টেলিকম অপারেটরদের অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে হাজার হাজার সিম সংগ্রহ করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করে আসছে।

বিটিআরসির নিয়মিত অভিযান পরিচালনার পরও অবৈধ ভিওআইপি ব্যবসা থামানো যাচ্ছে। অভিযানে উদ্ধারকৃত সিমের মধ্যে টেলিটকের সিমই সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়াও রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের সিমও ব্যবহৃত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!