1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

বেকারত্ব বিমা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : অর্থমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৭৭ বার পড়া হয়েছে

সরকার দেশে বেকারত্ব বিমা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘দেশে জাতীয় সামাজিক বিমা কর্মসূচি চালুর লক্ষ্যে সরকার কাজ করছে। বিমা সেবার উন্নয়নেও উদ্যোগ নেয়া হয়েছে।’ আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী এ তথ্য জানান।  মন্ত্রী বলেন, ‘দেশে চার ধরনের সামাজিক বিমা ক্রমান্বয়ে চালুর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এগুলো হচ্ছে- বেকারত্ব বিমা, ম্যাটারনিটি বিমা, অসুস্থতাজনিত বিমা এবং এমপ্লয়মেন্ট ইনজুরি বিমা।’

তিনি বলেন, ‘বিমা সেবাকে জীবনমুখী ও আপদ মোকাবিলার হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। দারিদ্র্য বিমোচনে শস্য বিমা, গবাদিপশু বিমা, সরকারি কর্মচারী ও সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য বিমা চালুর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে, শস্য বিমা চালু ও এর ব্যাপক প্রসারের জন্য সরকার উৎসাহ প্রদান করছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘বিমার দাবি আদায় বিড়ম্বনা মুক্ত করার লক্ষ্যে বীমা খাতকে সম্পূর্ণ অটোমেশন করার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিমার আওতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদারকরণ ও জাতীয় সঞ্চয়ে অবদান রাখার ব্যবস্থা করা হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!