1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে গণতন্ত্র মঞ্চ : রব - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি

সরকারকে কঠিন চ্যালেঞ্জে ফেলবে গণতন্ত্র মঞ্চ : রব

  • আপডেট হয়েছে : বুধবার, ১ জুন, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

‘গণতন্ত্র মঞ্চ’’ বর্তমান ক্ষমতাসীন অবৈধ সরকারকে কঠিন চ্যালেঞ্জের মুখে নিক্ষেপ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।আজ বুধবার আ স ম আবদুর রব এর উত্তরার বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রব বলেন, ‘গণতন্ত্রহীনতা, অপশাসন, দুর্নীতি এবং বৈধতার সঙ্কটে সরকার আজ বিপর্যস্ত হয়ে খাদের কিনারে টলটলায়মান। রাতের আঁধারের ভোটকে কেন্দ্র করে সরকার নিজেই নিজের রাজনৈতিক ক্ষমতাকে ধ্বংস করে দিয়েছে। ফলে রাজনৈতিকভাবে সরকার রাষ্ট্রপরিচালনায় এবং কর্তব্য পালনে অক্ষম হয়ে পড়েছে। এই অক্ষমতাকে ঢাকতেই সরকার রাজনীতিকে সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।’ জেএসডি সভাপতি আরও বলেন, ‘গণতন্ত্র মঞ্চ জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে অভিযাত্রা শুরু করেছে এবং গণজাগরণ ও গণ-অভ্যুত্থানের সম্ভাবনাকেই অনিবার্য করে তুলবে।’ জেএসডি স্থায়ী কমিটির সভা ক্রমবর্ধমান সামাজিক এবং রাজনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে একই সঙ্গে ‘সরকার’ এবং ‘শাসন ব্যবস্থা’ পরিবর্তনের লক্ষ্যে ‘গণতন্ত্র মঞ্চ’-এর আত্মপ্রকাশের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয়, ফ্যাসিবাদ এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সুনির্দিষ্ট রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ আন্দোলনই হচ্ছে একমাত্র বিকল্প। সভায় অন্যান্যদের মধ্যে জেএসডি এর স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, সাবেক জেলা ও দায়রা জজ সা কা ম আনিছুর রহমান খান, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft