1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

জন্মদিনে বড় ধরণের সুখবর পেলেন মেসি

  • আপডেট হয়েছে : রবিবার, ২৫ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

 

জেল খাটতে হচ্ছে না লিওনেল মেসিকে! জরিমানা গুনেই পার পাচ্ছেন তিনি। জরিমানা পরিশোধের মাধ্যমে ২১ মাসের স্থগিত জেল আদেশ থেকে মুক্তি পাচ্ছেন খুদে জাদুকর।

২০০৭-০৯ সাল পর্যন্ত স্পেনে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দেন লিওনেল মেসি। এতে তাকে সহায়তা করেন তার বাবা জর্জ হোরাসিও মেসি। যদিও এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

তবে এ অভিযোগে গেলো জুলাইয়ে মেসিকে ২১ মাস এবং হোরাসিওকে ১৫ মাস স্থগিত কারাদণ্ড দেন স্প্যানিশ আদালত। একই সঙ্গে তাদের জরিমানাও করা হয়। অবশ্য ওই সময়ই জরিমানা পরিশোধ করেন তারা।

এবার তাদের যে জরিমানা গুণতে হবে তা হচ্ছে জেল খাটার বিকল্প হিসেবে।

শুক্রবার স্পেনের এক রাষ্ট্রীয় কৌঁসুলি জানিয়েছেন, বাবা-ছেলে উভয়ই জরিমানা পরিশোধের মাধ্যমে জেল খাটা থেকে মুক্তি পেতে পারেন। এক্ষেত্রে মেসিকে ৫ লাখ ও হোরাসিওকে ৩ লাখ ৬০ হাজার ইউরো জরিমানা গুনতে হবে।

স্পেনের আইনে এ প্রথম কেউ জরিমানা গুনে জেল খাটা থেকে মুক্তি পেতে যাচ্ছেন।

এ নিয়ে চারদিকে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ক্রিশ্চিয়ানো রোনালদো বাঁচাতে এ পথে হাঁটছে স্পেনের আদালত।

গেলো দু’সপ্তাহ ধরে কর ফাঁকির খবরে বাড়তি মাত্রা যোগ করেছেন সিআরসেভেন। তার বিরুদ্ধেও উঠেছে একই অভিযোগ। এতে বেজায় চটেছেন তিনিও। এমনকি এ কারণে চারবারের ফিফা বর্ষসেরার রিয়াল মাদ্রিদ ছাড়ার গুঞ্জনও উঠেছে।
লিওনেল মেসির ৩০তম জন্মদিন আজ। জেল খাটতে না হওয়ার খবরটি নিশ্চয-ই তার আনন্দ উদযাপনকে বহুগুণ বাড়িয়ে দেবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!