1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে জাহাজ ডুবি - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে জাহাজ ডুবি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৮১ বার পড়া হয়েছে

 

বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’। জাহাজটিতে প্রায় ১ হাজার ৬০০ টন গম ছিল।আজ বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায়।

আগের দিন মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। সমতার কর্মকর্তা জামাল হোসেন জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়। এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শুধু জাহাজের ব্রিজ দেখা যাচ্ছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।  তিনি জানান, বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ ৫৯ হাজার টন গম নিয়ে এসেছিল। বহির্নোঙরে ছোট ছোট জাহাজে সেই গম খালাস করে কারখানায় নেওয়া হচ্ছে।বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোহাম্মদ সেলিম বলেন, গম বোঝাই লাইটার জাহাজটির তলা ফেটে যাওয়ার পর একটি খালের মধ্যে বিচিং করা হয়েছে। নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ রুটে জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!