1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা শামসুন্নাহার রুমা’র মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে দি ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ইফতার মাহফিল মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান

রংপুরের ঘটনা দুঃখজনক, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা: ওবায়দুল

  • আপডেট হয়েছে : শনিবার, ২৪ জুন, ২০১৭
  • ৮৭ বার পড়া হয়েছে

 

রংপুরের সড়ক দুর্ঘটনা খুবই দুঃখজনক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসতর্কতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

রংপুরে ট্রাক উল্টে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, এবারের ঈদযাত্রা অন্যান্য বারের চেয়ে স্বস্তিদায়ক। পথে ভোগান্তি কম হওয়ায় মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারছে।

এ সময় তিনি বাস মালিকদের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী না নেওয়ার আহ্বান জানান।

পরিদর্শন ও সঙ্গে থাকা গণমাধ্যমের গাড়ির চাপে জনদুর্ভোগ আরো বাড়ে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, আমাকে তো খোঁজ-খবর নিতে হবে। আর ঈদযাত্রায় মানুষের খোঁজ-খবর নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমাকে আসতেই হবে, মিডিয়ার গাড়ি না এলেও আমাকে আসতে হবে।

প্রায় সব রুটেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি এখনো আমার দৃষ্টিতে আসেনি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, শনিবার ভোর ৬টার দিকে রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে যাত্রীবাহী ট্রাক উল্টে ১৭ জন নিহত হন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। হতাহতরা সবাই পোশাক শ্রমিক বলে জানা যায়।

জানা যায়, ট্রাকের যাত্রীদের সবাই পোশাক শ্রমিক, তারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঈদ করতে বাড়ি ফিরছিলেন। কলাবাড়ি নামক স্থানে পৌঁছালে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহতদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আরো ৬ জন মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের অন্য যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।

এদিকে এ ঘটনায় নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর জেলা প্রশাসক ওয়াহেদুজ্জামান। এছাড়া আহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে চিকিৎসা খরচ দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

এছাড়া এ ঘটনায় হাইওয়ে পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!