সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে
গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য অ্যাড উম্মে কুলসুম স্মৃতি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রূপ কুমার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি দিলীপ চন্দ্র সাহা, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি রবিউল হোসেন পাতা, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা, মনোহরপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব প্রধান রিপন ও হরিথানাপুর ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft