1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পীরেরহাট বার্ণির মেলা থেকে ৬ জুয়ারী আটক - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পীরেরহাট বার্ণির মেলা থেকে ৬ জুয়ারী আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পীরেরহাট বার্ণির মেলা শুরু না হতেই শুরু হয় ছয়গুটির জুয়া খেলা। এ খেলার আসর থেকে ৬ জুয়ারীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে ওই মেলায় জুয়া খেলা ঠেকাতে অভিযান চালায় গাইবান্ধা ডিবি’র একটি চৌকস দল। এসময় খেলা ভেঙে দেওয়াসহ সরঞ্জাম পুড়ে ধ্বংস করা হয়। ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলীর নেতৃত্বে এ অভিযানে সন্ধ্যার দিকে জুয়ার আসর থেকে ৬ জুয়ারীকে আটক করেছে দলটি।
আটককৃতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার হামিন্দপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে শাহ আলম (৩০) মৃত আছর উদ্দিনের ছেলে শুকুর আলী (৪৫), মহিষবান্দি গ্রামের মোজাম্মেল হক ওরফে তোজাম (৩৬), ইসমাইল হোসেনের ছেলে সাহারুল ইসলাম (৪০), সাহাপাড়া গ্রামের আলম ব্যাপারীর ছেলে মুসলিম ব্যাপারী (৩৫), তরফবাজিত গ্রামের আনছার আলীর ছেলে হারুন মিয়া (৩৫)। তাদের কাছ থেকে গাঁজা জব্দ করা হয়েছে।
জানা যায়, ১৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে এই মেলা। ঐতিহ্যবাহী এ মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রকাশ্যে চলছিলো ছয়গুটির জুয়ার আসর। বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত নানা ধরণের জুয়া খেলা চলতে দেখা গেছে। আজ শনিবারও জুয়া খেলা চলতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
এলাকাবাসী জানায়, পেশাদার জুয়ারীরা তাদের জুয়ার আসর বসানোর জন্য ইতোমধ্যে কতিপয় প্রভাবশালী ও দায়িত্বশীলদের সঙ্গে আতাঁত সম্পন্ন করেছে। এ সুবাদে মেলার ভেতর জুয়ার ফর্দি না বসানো শর্তে মেলার কিছুদুর বাহিরের বিভিন্ন বাড়িতে ও ঝোপ-জঙ্গল এবং কৃষকের মাঠে এই জুয়ার আসর বসানো হচ্ছে।
গাইবান্ধা ডিবি’র উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. নওশাদ আলী জানান, পীরেরহাট বান্নিকে ঘিরে জুয়া বিরোধী অভিযান চলমান থাকবে। এ মেলায় কেউ যেন জুয়ার আসর বসাতে না পারে, সে বিষয়ে নজরদারি রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!