1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ - খবরবাড়ি24.com
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারাগঞ্জে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনার দৃঢ় পদক্ষেপ: জনস্বার্থ রক্ষায় আপসহীন অভিযানের প্রশংসা গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

সাদুল্লাপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিরোধীয় সম্পতি দখল নেয়াকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় হূদয় চন্দ্র (৩৪)নামের ১ ব্যক্তি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী মাধবী রানী (২৭) ও ছোট ভাই উদয় চন্দ্র (২৫)। আহতদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

গতকাল বুধবার সকালে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পশ্চিম মান্দুয়ারপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে।নিহত হূদয় ওই গ্রামের তরনী চন্দ্রের ছেলে। এ ব্যাপারে নিহতের বড় ভাই সুভাস চন্দ্র বাদি হয়ে  সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা রুজু করেছে।সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রদীপ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তাৎক্ষনিক ভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে নারীপুরুষ ৬ জন কে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন শচীন চন্দ্র (৩৫)ও মিলন চন্দ্র  (৩২)রূপালী রানী (৩২) শেফালী রানী (৩০) পূর্নি রানী (২৮) ও মেনেকা রানী( ৩৪)। তাদের সকল কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।স্থানীয়রা ও থানা পুলিশ জানায়, ওই গ্রামের তরনী চন্দ্রের সাথে প্রতিবেশী ধীরেন চন্দ্রের ১২ শতাংশ বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে ঘটনাটি সমঝোতার জন্য একাধিকবার সালিশ বৈঠক করা হয়।

বিদ্যমান সৃষ্ট বিরোধ কোনভাবে সুরাহা না হওয়ায় সম্প্রতি বিবদমান জমিখানা তরনী চন্দ্র তার নিজের  দখলে নেয়।এরপর ঘটনার দিন বুধবার শচীন ও তার ভাই মিলন চন্দ্র স্থানীয় সংঘবদ্ধ ৮/১০ জন ভাড়াটে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী সাথে নিয়ে লাঠিসোটা ও দেশীয় ধারালো  অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ বসতভিটা খানা পাল্টা দখল নিতে যায়। এ সময় তরনী ও তার ছেলেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হয়। এতে প্রতিপক্ষ ধীরেন চন্দ্র ও তার ভাড়াটে লোকজনের হামলায় হূদয় চন্দ্র রক্তাত্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমন পরিস্থিতে হূদয়কে বাঁচাতে তার স্ত্রী মাধবী ও ছোট ভাই উদয় চন্দ্র এগিয়ে আসলে তাদেরকেও সন্ত্রাসী বাহিনী এলোপাতাড়ি ভাবে কুপিয়ে মারাতœক জখম করে। পরে স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে জরুরী ভাবে রংপুর মেডিকেল কলেজ  ও হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর ওইদিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় হূদয় চন্দ্র মারা যান।

নিহত হূদয় চন্দ্রের বড় ভাই মামলার বাদী সুভাস চন্দ্র বলেন ধীরেন চন্দ্র ও তার ছেলেরা আমাদের ন্যায্য জমি জোর করে দখল করার জন্য ভাড়া করা সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়ে আমার ভাইকে হত্যা করেছে। আমি ভাই হত্যাকারীদের ফাঁসি চাই।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!