রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সিলেটে চতুর্মুখী গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ১০

  • আপডেট হয়েছে : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুরে বাস-মোটরসাইকেল-লেগুনা ও টমটমের চতুর্মুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ এ তথ্য জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া বাসটি হরিপুর বাজারে পৌঁছালে হঠাৎ একটি টমটমের পেছনে থাকা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে বাসের সামনে এসে যায়। মোটরসাইকেল ও বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে আরোহী নিহত হন। এ সময় বাসের সঙ্গে টমটমের সংঘর্ষ হলে এক শিশুসহ দু’জন নিহত হন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft