1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
পলাশবাড়ীতে ডায়াবেটিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও দো’আ অনুষ্ঠিত - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

পলাশবাড়ীতে ডায়াবেটিক সমিতির উদ্যোগে মতবিনিময় সভা ও দো’আ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির আয়োজনে উপদেষ্টা পরিষদ-সূধীজনের সাথে ‘সমিতির উন্নয়নে মতবিনিময় সভা’ এবং সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার এমপির আত্মার মাগফেরাত কামনায় দো’আ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) সকালে সমিতির হলরুমে ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মিনু মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, পলাশবাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহজাহান আলী, সাবেক অধ্যক্ষ অসিউজ্জামান দুলা, উপজেলা সমাজসেবা অফিসার সুফিয়ান সরকার, সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকারের জামাতা সোহেল সরকার, প্রভাষক জলিসহ অন্যান্যরা। এসময় সমিতির উপদেষ্টা মাহমুদুজ্জামান সরকার বাদশা, দলিল লেখক সমিতির সভাপতি আমিনুল ইসলাম রানা, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম বাদশা, আলী রেজা মোস্তফা গোলাপ, আলহাজ্ব সেকেন্দার আকন্দ, প্রেস ক্লাব পলাশবাড়ীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সমিতির নবনির্মিত গেটের উদ্বোধন শেষে মরহুম আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার এমপি এবং মরহুম মতিয়ার রহমান রুসেলের আত্মার মাগফেরাত কামনা করে দো’আ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মো. মোস্তাফিজুর রহমান রাজা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft