মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

২৫ মার্চ রাতের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

একাত্তরের ২৫ মার্চ ঘুমন্ত-নিরস্ত্র বাঙালির ওপর পাকিস্তানি বাহিনীর নারকীয় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি উঠেছে। বিশেষ এই দিনটিকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচালিত ‘উন্মুক্ত লাইব্রেরির’ পক্ষ থেকে শহীদ পরিবারকে সম্মাননা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় নাটক, চলচ্চিত্র, গান ও কবিতায় নৃশংসতম গণহত্যার ইতিহাস আরও বেশি করে তুলে ধরতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান বিশিষ্টজনরা।

একাত্তরের ২৫ মার্চ রাতে পাকবাহিনীর প্রথম টার্গেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। একে একে হত্যা করা হয় বিশ্ববিদ্যালয়টির ছাত্র-শিক্ষকসহ অন্তত ২০০ জনকে।

নারকীয় সেই হত্যাযজ্ঞের রক্তাক্ত ক্ষত বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা ক্যাম্পাসে শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবসের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে ওঠা উন্মুক্ত লাইব্রেরির পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ এই আয়োজন।

যেখানে মুক্তির গানে গানে উঠে আসে একাত্তরে মুক্তিকামী বীর বাঙালির সংগ্রাম আর ত্যাগের মহিমা। যেন স্মৃতির পাতায় আবারও ফিরে যাওয়া নৃশংস সেই দিনটিতে।

অনুষ্ঠানে বীর বিক্রম হাবিলদার আব্দুল হাকিম ও বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত মধুর ক্যান্টিনের স্বত্বাধিকারী একাত্তরের শহীদ মধুসূদন দে ওরফে মধুদা-র পরিবারের স্বজনদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক।

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে সরকারকে আরও সোচ্চার হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকে শিল্প-সাহিত্যের মাধ্যমে ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বক্তারা।

পরে একাত্তরের গণহত্যা ও মুক্তিযুদ্ধের ওপর আয়োজন করা হয় চিত্র প্রদর্শনীর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষ ঘুরে ঘুরে দেখেন নির্মম হত্যাকাণ্ডের পুরোনো সেসব স্মৃতি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft