1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বসতবাড়ীতে মব সৃষ্টি করে চাঁদা দাবি, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ব্রিটেনে থেকে যাওয়া ইইউ নাগরিকদের জন্য টেরিজা মে’র প্রস্তাব

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৩ জুন, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন ব্রেক্সিটের পরও একজন বৈধ অভিবাসী,যিনি ইইউ নাগরিক তিনি একজন ব্রিটিশ নাগরিকের সমান সব ধরনের অধিকার পাবেন।

যাতে করে তারা ব্রেক্সিট এর পরেও শিক্ষা ,চিকিৎসা সেবা এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে পারে।

তিনি আরও বলেন ইউকে কখনও চায় না যে বর্তমান ব্রিটেনের অভিবাসী কোন ইউরোপীয় নাগরিক দেশ ত্যাগ করুক ।

আর তিনি আশা করেন এই ব্যবস্থা পারস্পরিক হবে । ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের সম্মেলনে মিসেস মে বলেন “কেউ কোন ধরনের কষ্টকর পরিস্থিতির মুখোমুখি হবে না।”

বর্তমানে ইউকে তে ৩০ লক্ষ ২০ হাজার ইইউ নাগরিক রয়েছেন।

যাদের অনেকের মনে ভয় রয়েছে যে তাদেরকে হয়তবা ফেরত পাঠানো হবে।

মিসেস মে জোর দিয়ে ইউকে’র ২৭ টি ইইউ পার্টনারদের বলেন দেশটি চায় না কেউ সেখান থেকে চলে যাক বা কারো পরিবার দুভাগ হয়ে যাক।

এদিকে তার এই প্রস্তাবে সতর্ক মন্তব্য করতে দেখা গেছে কয়েকজন বিশ্ব নেতাকে।

জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গোলা মেরকেল এটাকে ‘একটা ভাল শুরু’ এই বলে বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন ব্রেক্সিটকে ঘিরে অনেক ইস্যু রয়েছে যেগুলো সমাধান করতে হবে।

ইইউ এর একজন সিনিয়র কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন যখন ইউকের পুরো প্রস্তাব সোমবার প্রকাশিত হয় তখন তারা এর ‘লাইন বাই লাইন’ পড়ে দেখেছে।

ইইউ থেকে বের হয়ে যাওয়ার জন্য ইউকের হাতে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত সময় রয়েছে।সূত্র- বিবিসি

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!