1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা - খবরবাড়ি24.com
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার গাইবান্ধায় জ্বালানি তেলের সংকট নিরসনে মতবিনিময় সভা ছেলেকে হাসপাতালে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, পাটগ্রামে সংঘর্ষের পর ৫ জন জেলহাজতে পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪০ বার পড়া হয়েছে

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ২৬ মিনিটে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এর পরই শ্রদ্ধা জানাতে আসেন প্রধানমন্ত্রী।

ওই সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল; বেজে ওঠে বিউগলের করুণ সুর। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।তারপর বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় আওয়ামী লীগ, তার অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

দুপুর আড়াইটায় টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ‘টুঙ্গিপাড়া : হৃদয়ে পিতৃভূমি’ শীর্ষক আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৪টার দিকে হেলিকপ্টারে করে তার ঢাকা ফেরার কথা রয়েছে।টুঙ্গিপাড়ায় শুক্রবার আওয়ামী লীগের উদ্যোগে আরেকটি আলোচনা সভা হবে। এরপর ধারাবাহিকভাবে ১৯ মার্চ ছাত্রলীগ, ২০ মার্চ শ্রমিক লীগ, ২১ মার্চ কৃষক লীগ, ২২ মার্চ যুবলীগ, ২৩ মার্চ যুব মহিলা আওয়ামী লীগ, ২৪ মার্চ মহিলা আওয়ামী লীগ এবং ২৫ মার্চ স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা হবে।এর আগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুকন্যা। এ সময় জাতির পিতাকে গার্ড অব অনার জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।শ্রদ্ধা নিবেদন শেষে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ ও মোনাজাত করা হয়।প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য খুলে দেয়া হয় ৩২ নম্বর। একে একে শ্রদ্ধা জানাতে আসে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft