মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ইউএনও’র গাড়ির ধাক্কায় শিশু গুরুতর আহত, প্রশ্নের মুখে দায়িত্ব ও মানবিকতা সাদুল্লাপুরে হেলিকপ্টারে চড়ে বিয়ের স্বপ্ন পূরণ গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মরদেহ উদ্ধার ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮

গাইবান্ধায় কৃষক হত্যা দিবস পালিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৫০ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

১৯৯৫ সালে বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সার কিনতে গিয়ে নির্মম ভাবে গাইবান্ধায় দুই কৃষকসহ সারাদেশে ১৮ জন কৃষক হত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে ছিল নিহত মোমিনের কবরে পুষ্প্যমাল্য অর্পন, দোয়া মহাফিল ও আলোচনা সভা। এ উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষ থেকে নিহত মোমিনের কবরে পুষ্প্যমাল্য অর্পন করা হয়।
এদিকে; বাংলাদেশ কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘনাথপুর গ্রামে মজিবর মিয়ার উঠানে এক আলোনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাজী মো. শফিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কৃষক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মো. জাহাঙ্গীর আলম, কৃষিবীদ লুৎফুল বারি আল উসমান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, সদর উপজেলা সভাপতি আল ইমরান বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফ কবির প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারে আমলে কৃষকরা উৎপাদিত পন্যে কোন ন্যায্য মূল্য পায়নি। বরং কৃষকরা সার নিতে গিয়ে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। বক্তারা বলেন, বিএনপি জামাত জোট সরকারের আমলে দেশে খাদ্য ঘাটতি ছিলো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন খাদ্য স্বয়ং সম্পন্ন হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft