শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

গোবিন্দগঞ্জে বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫২ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএমডিএ (বরেন্দ্র ভবন) জোনাল অফিসের নবনির্মিত ভবনের শুভ-উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে বিএমডিএ জোনাল অফিসের শুভ-উদ্বোধন করেন ৩২, গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএমডিএ গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল লতিফ প্রধান।

অন্যান্যদের মধ্যে পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, থানা অফিসার ইনচার্জ মো. ইজার উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, এমপি’র রাজনৈতিক সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ আল-হাসান চৌধুরী লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা বিএমডিএ’র অফিসার তারিক আজিজ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, উপজেলা যুবলীগ সভাপতি তাহেদুল ইসলাম রকেট, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আলতামাশুল ইসলাম শিল্পী, এমপি’র পিএ খাইরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft