সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র গাইবান্ধায় সকল জরুরী কার্যক্রম চলমান ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে গাইবান্ধার সদর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান গাইবান্ধা প্রেসক্লাবে প্রাণখোলা ঈদ আড্ডা ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সাদুল্লাপুর উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল জরুরী কার্যক্রম চলমান সাংবাদিকতা পেশা কতিপয় ব্যক্তির কারণে বিতর্কিত: তথ্যমন্ত্রী পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন

বিরামপুরের গাছে গাছে আমের মুকুলে ছেয়ে গেছে।

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬২ বার পড়া হয়েছে

মো: আলমগীর ইসলাম , বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

এসেছে ঋতুরাজ বসন্ত। গাছে গাছে ফুটছে নতুন ফুল। সুবাস ছড়াচ্ছে চারদিকে দিকে। শীতের জড়তা কাটিয়ে আম গাছেও লেগেছে ফাল্গুনের ছোঁয়া। আমের নতুন মুকুলে মুকুলে ভরে উঠেছে দিনাজপুরের বিরামপুর আম গাছ গুলো। এবার কিছুটা আগে ভাগেই শোভা ছড়াচ্ছে আমের মুকুল। আর কিছুদিন পরেই দেখা মিলবে গুটি আমের।ঋতু ও প্রকৃতির মধ্যে দারুণ বোঝাপড়াটা প্রকাশ পায় এখনই। প্রকৃতির নতুন অবয়ব ও ঋতুর পালাক্রম পরিবর্তন এক অন্যরকম মিলন। যেন প্রকৃতি সেজেছে তার নিজস্ব মহিমায়। তাল মিলিয়ে বাদ যায়নি আমের গাছগুলোও। নিজেকে উজাড় করে বিলিয়ে দিচ্ছে তার সৌন্দর্য। ঘ্রাণে ঘ্রাণে বিমোহিত করছে চারপাশ।দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার আম গাছগুলো ভেঙে পড়ছে মুকুলের ভারে। বাড়ির আঙ্গিনা থেকে বাগান পর্যন্ত সব জায়গায় শোভা ছড়াচ্ছে আমের মুকুল। মৌ-মৌ গন্ধে ভরিয়ে তুলছে চারদিক। বাধভাঙা মুকুলে খুশি আমচাষিরাও। এখন চলছে পরিচর্যা। আর কিছুদিন পরই দেখা মিলবে গুটি আমের। পৌরসভার ভবানীপুর (মুন্সিপাড়ার) আমচাষি শহিদুল ইসলাম জানান, মাঘের শেষভাগ থেকেই তারা আম বাগান পরিচর্যা করতে ব্যস্ত রয়েছে। এবার তার বাগানে পর্যাপ্ত পরিমাণ আমের মুকুল এসেছে। অপেক্ষা শুধু আশানুরুপ ফলনের।মুন্সিপাড়া মহল্লার আম বাগান মালিক এনামুল হক বাবু জানান, এ বছর এলাকায় প্রচুর পরিমাণ আমের মুকুল এসেছে। প্রাকৃতিক দূর্যোগ না হলে ও আবহাওয়া অনুকূলে থাকলে সর্বোচ্চ ফলন সম্ভব হবে। এজন্য তারাও পূর্ব প্রস্তুতি গ্রহণ করছেন। তিনি আরো বলেন, কীটনাশক ও ফরমালিনের দূরত্ব বজায় রেখে ফসল উৎপাদনের।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিকসন চন্দ্র পাল জানান, এবার আমের ফলন হতে পারে তাছাড়া আমরা চাষিদের প্রতিনিয়ত বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি।তিনি আরো জানান, এবার এই উপজেলায় ১শ ৪ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এ বছর বিষ ও ফরমালিন মুক্ত আম উৎপাদনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft