1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে পলাশফুলের চারা রোপণে খবরবাড়ি টুয়েন্টি ফোর ডটকমের ব্যতিক্রমী আয়োজন রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন।

ইউরোপে তাপদাহ : পুড়ছে লন্ডন থেকে সাইবেরিয়া

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

 

ইউরোপজুড়ে চলছে তীব্র তাপদাহ। বুধবার এ অঞ্চলে তাপমাত্রা ছিল সর্বোচ্চ। লন্ডনে ১৯৭৬ সালের পর এ দিনটিই ছিল উষ্ণতম।
এদিকে পতুর্গালে ভয়াবহ দাবানলের সৃষ্টি হয়েছে।
সপ্তাহান্তে পর্তুগালের মধ্যাঞ্চলে শুরু হওয়া দাবানলে এখন পর্যন্ত ৬৪ জন মারা গেছে। এক হাজারের বেশি দমকল কর্মী আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আবহাওয়া ধীরে ধীরে শীতল হয়ে আসাতে দমকল কর্মীদের কিছুটা সুবিধা হলেও এখনো সেখানে ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রা রয়েছে।
খবর এএফপি’র।
ইতালি, অস্ট্রিয়া, নেদারল্যান্ড ও সুইজারল্যান্ডসহ গোটা ইউরোপে তাপদাহ চলছে।
তাপদাহের কারণে ক্রোয়েশিয়া উপকূলের দক্ষিণাঞ্চলে রোববার থেকে দুটি দাবানল সৃষ্টি হয়।
এতে কর্তৃপক্ষকে ৮শ’ পর্যটককে অন্যত্র সরিয়ে নিতে হয়। এখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অস্ট্রিয়ায় দমকল কর্মীরা সতর্ক রয়েছে। দেশটিতে সেইন্ট জন উৎসব উপলক্ষে বছরের দীর্ঘতম দিনে অগ্নিউৎসব উদ্যাপন করে।
ইতালির আবহাওয়া পূর্বাভাসকারীরা জানান, চলমান তাপদাহ দেশটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম হতে পারে। দেশটির তাপমাত্রা গড় তাপমাত্রার চেয়ে প্রায় ৮ ডিগ্রি বেশি থাকতে পারে। মিলানে মৌসুমী গড় উষ্ণতা ৩৯ ডিগ্রি সেলসিয়াস এবং আল্পস পর্বতমালায় ১ হাজার মিটার উঁচুতে ৩০ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করা হয়, বিশ্বব্যাপী ভয়াবহ তাপদাহ চলতেই থাকবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিসে যে চুক্তি করা হয়েছে সেই অনুযায়ী যদি তাপমাত্রাকে ২ ডিগ্রি সেলসিয়াস কমানোও হয় তবুও বিশ্বজুড়ে তাপদাহ অব্যাহত থাকবে।
নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালের প্রধান লেখক কামিলো মোরা বলেন, ‘আমরা প্যারিসে নির্ধারিত লক্ষ্য পূরণ করলেও ২১০০ সাল নাগাদ বিশ্বের প্রায় অর্ধেক লোকই তাপদাহের শিকার হবে।’
১৯৯৫ সালের পর ব্রিটেনে এই প্রথম জুন মাসে পাঁচ দিন ধরে একটানা ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে।
পশ্চিম লন্ডনে তামপাত্রা বেড়ে ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এটা ১৯৭৬ সালের পর জুন মাসে যুক্তরাজ্যের রেকর্ড তাপমাত্রা।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!