সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর ৩ ফিলিং স্টেশনে রেজিস্টার পরিদর্শন, পরিমাপ যাচাই না করায় প্রশ্ন লালমনিরহাট জেলা শহরে বাস-অটো সংঘর্ষে আহত ৮ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে পলাশবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু

পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪২ বার পড়া হয়েছে
অতীতের যে কোন সময়ের তুলনায় গাইবান্ধার পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা যোগদানের পর থেকে পাল্টে গেছে গোটা থানা এলাকার চিত্র এমনটাই দাবি করেছেন সচেতন পলাশবাড়ীবাসী।
গাইবান্ধা জেলার প্রবেশদ্বার পলাশবাড়ী থানা একটা সময় ছিলো মাদক জুয়া ও সন্ত্রাসীদের অভয় আশ্রম। সময়ের ব্যবধানে পলাশবাড়ী থানা এখন অনেকটাই মাদক ও জুয়া মুক্ত।বিএনপি জামায়াত অধ্যাশিত পলাশবাড়ীতে সব সময় যেন রাজনৈতিক সংঘাত সহিংসতা লেগেই ছিলো।সভা সমাবেশ মিছিল মিটিং লেগেই থাকতো।সময়ের ব্যবধানে এখন মিছিল মিটিং শুন্য পলাশবাড়ী।
পলাশবাড়ী গাইবান্ধা সড়কে প্রায় প্রতিনিয়ত ডাকাতি ছিনতাই চুড়ি হতো। অবিশ্বাস হলে ও সত্য পলাশবাড়ী গাইবান্ধা সড়ক ও পলাশবাড়ী হাইওয়ে সড়ক এখন ডাকাত মুক্ত।রাত পোহালেই শুনতে হয় না আটো ছিনতাইয়ে কথা।
পলাশবাড়ী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কারন জানতে চাইলে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন কে জানান দল মত নির্বিশেষে সকলের সহযোগিতার কারনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। যত দিন পলাশবাড়ী থানায় থাকবো সকলের সহযোগিতা নিয়ে কাজ করবো।মাদক সন্ত্রাস জুয়া,চুরি,ডাকাতি ছিনতাই ও জঙ্গিবাদ রোধকল্পে পলাশবাড়ী থানা পুলিশ জিরো টলারেন্স ঘোষণা করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft