1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সাদুল্লাপুরে অসহায় এবং বৃদ্ধ শীতার্ত মানুষের মাঝে নিউ লাইফ ফাউন্ডেশনের কম্বল বিতরণ - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

সাদুল্লাপুরে অসহায় এবং বৃদ্ধ শীতার্ত মানুষের মাঝে নিউ লাইফ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে অসহায় এবং বৃদ্ধ শীতার্ত মানুষের মাঝে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে ১শ’ কম্বল বিতরণ করা হয়েছে।
শীত মৌসুমে নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ী, সাদুল্লাপুর এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রায় ৪ সপ্তাহ ধরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাদুল্লাপুর ইদিলপুর ইউনিয়নের মহিপুরবাজারে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ-এর নিজস্ব অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় মহিপুর বাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, নিউ লাইফ ফাউন্ডেশনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, রশিদুল ইসলাম, ইদিলপুর ইউনিয়ন শাখার সভাপতি শামছুল ইসলাম, স্বেচ্ছাসেবী রমজান আলী, সাবেক ইউপি সদস্য লোকমান হোসেনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে মহিপুর বাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলার ইদিলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার এবং রসুলপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো. রবিউল ইসলামকে নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় ইদিলপুর ইউনিয়নের নবনির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; গাইবান্ধার পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলা এবং রংপুরের পীরগঞ্জ উপজেলায় গত ৪ সপ্তাহ ধরে রাতে অত্রালাকা ঘুরে অসহায়-দুঃস্থ এবং শীতার্ত মানুষের প্রায় ৫ হাজার কম্বল বিতরণ করেন নিউ লাইফ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের উদ্যোগে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দেয়া, ভূমিহীন পরিবারকে বাসস্থান তৈরী করে দেয়া, কন্যা দায়গ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা ছাড়াও বেকার যুবকদের আত্মসামাজিক কল্যাণমূলক কাজে সম্পৃক্ত করাসহ তিন উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!