1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজানে দুলুর নির্দেশে বিএনপির ‘জনতার বাজার’ অর্ধেক দামে পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন।

নেপালে খেলছে বাংলাদেশ টাইগার্স দল!

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২২ জুন, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলছে ‘এশিয়ান প্রিমিয়ার লিগ’ নামে এক টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। আর সেখানে খেলছে ‘বাংলাদেশ টাইগার্স’ নামে একটি দল। কিন্তু এ দল সম্পর্কে কিছুই জানেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি দলের অধিনায়ক হিসেবে বেশ ঢাক ঢোল পিটিয়ে প্রচার করা হচ্ছে পেসার আল-আমিন হোসেনের নাম। অথচ তিনি সেখানে খেলাতো দূরের কথা বর্তমানে ঈদ উদযাপন করতে অবস্থান করছেন নিজ গ্রামের বাড়ি ঝিনাইদহে। তাহলে বাংলাদেশের কোন খেলোয়ার বা কোন দল গিয়েছে নেপালে খেলতে।

ছয় দলের এ টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে জেনে অবাক হয়েছেন সবাই। বিসিবির অনেকেই জানেনই না এ নামে কোন টুর্নামেন্ট হচ্ছে। সেখানে আবার বাংলাদেশও খেলছে। বিস্মিত কণ্ঠে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন ‘এ সম্পর্কে আমরা কিছুই জানি না। আমার মনে হয় না অনুমতি আছে। আমি দেশের বাইরে ছিলাম তাই অনুমুতি নিয়েছে কিনা তা সঠিক বলতে পারছি না। অনুমতি না নিলে বিষয়টা অবশ্যই অনৈতিক হয়েছে। এ বিষয়ে আমরা খোঁজখবর নিবো।’

প্রায় একই কথা জানালেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার সাব্বির খান। এ ধরনের কোনো টুর্নামেন্টে খেলার জন্য বিসিবি কোনো ছাড়পত্র দেয়নি এমনকি নিতেও কেউ আসেনি বলে দাবি করেন তিনি ‘এ টুর্নামেন্টের জন্য বিসিবির কাছ থেকে কেউ ছাড়পত্র নেয়নি। ছাড়পত্রের জন্য আবেদনও করেনি। এসব টুর্নামেন্টে খেলতে হলে বিসিবির অনুমতি নিতে হয়।’

আল-আমিন হোসেন এ টুর্নামেন্টের কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন, ‘আমিতো ঝিনাইদহে। নেপালে কিভাবে খেলবো। এমনকি ওই টুর্নামেন্টের বিষয়ে আমি কিছুই জানি না। এটা জানা দরকার। এভাবে করা উচিত না।’

আসলে ওই টুর্নামেন্টে আল-আমিন হোসেন সাজ্জাদ নামে এক বাংলাদেশি খেলছেন। তাকেই আল-আমিন হোসেন নামে প্রচার করা হয়েছে। ১৯ সদস্যের দলটিতে মাত্র ২ জন বাংলাদেশি রয়েছেন। ১৬ জন ক্রিকেটারই ভারতের। হংকং থেকে আছেন ১ জন। বাংলাদেশের অপর ক্রিকেটার হলেন আনোয়ার হোসেন রাজু।

উল্লেখ্য, ভারতীয় ক্রীড়া সামগ্রী প্রতিষ্ঠান আলটিমেট স্পোর্টস ম্যানেজমেন্ট আয়োজন করেছে এই টুর্নামেন্টটি। আর টুর্নামেন্টের ভেন্যু কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। তবে শুরুতে এটা আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টুর্নামেন্টটি সম্প্রচার করছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল ‘সনি সিক্স’। টুর্নামেন্টের বাকি দলগুলো হচ্ছে; নেপাল স্টর্মস, ইন্ডিয়ান স্টার্স, শ্রীলঙ্কান লায়ন্স, আফগানিস্তান বুলস ও দুবাই ওয়ারিয়র্স।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!