1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ৮,৩৫৯ - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী

করোনায় আরও ৩৬ মৃত্যু, শনাক্ত ৮,৩৫৯

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬০ জনে।একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৫৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জনে। শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।শুক্রবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় করোনায় ৩০ জনের মৃত্যু হয়; শনাক্ত হন ৯ হাজার ৫২ জন; শনাক্তের হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ।শনিবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ১৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন।২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৪ হাজার ৭৬৬টি। পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ।২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ২৫ জন। চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩, সিলেটে ১, রংপুরে ২ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft