1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃষ্টিতে বাজারের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের মৃত্যু - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎ তারাগঞ্জে নিহত মনজুরুল ও ভারসাম্যহীন হাসান:দুই পরিবার পাশে বিএনপি গাইবান্ধায় ঘাঘট পাড়ে বারুনীর মেলা পলাশবাড়ীতে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী পরিদর্শনে ইউএনও শেখ জাবের আহমেদ গাইবান্ধায় অসহায় দুঃস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বৃষ্টিতে বাজারের মধ্যে বিদ্যুতের তার ছিঁড়ে ২৬ জনের মৃত্যু

  • আপডেট হয়েছে : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৮ বার পড়া হয়েছে

প্রবল বৃষ্টিপাতের মধ্যে কঙ্গোর রাজধানী কিনশাসার একটি খোলা বাজারে হাই-ভোল্টেজ বিদ্যুতের তার ছিঁড়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। বুধবার (২ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।কঙ্গো সরকারের মুখপাত্র প্যাট্রিক মুয়ায়া এক টুইটে জানিয়েছেন, নিহতদের মধ্যে ২৪ জন নারী ও দুজন পুরুষ। এছাড়া আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

মধ্য আফ্রিকার দেশটির জাতীয় বিদ্যুৎ কোম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে প্রবল বৃষ্টিপাতের মধ্যে হাই-ভোল্টজের একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।কঙ্গোলিজ প্রধানমন্ত্রী সামা লুকোন্ডে টুইটারে বলেছেন, সকালে বাজে আবহাওয়ার কারণে একটি ফেজ কন্ডাক্টর বিচ্ছিন্ন হওয়ার পর মাতাদি-কিবালা বাজারে ভয়ানক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেক নারী-পুরুষ প্রাণ হারিয়েছেন। আমি ভুক্তভোগী পরিবারগুলোর গভীর কষ্ট বুঝতে পারছি। আহতদের জন্যেও আমার সমবেদনা রয়েছে।

দুর্ঘটনার পর বাজারের বেশ কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে পানির মধ্যে পড়ে থাকা বেশ কয়েকটি মরদেহ ঘিরে মানুষদের হাহাকার করতে দেখা গেছে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।মুয়ায়া জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তিনিও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে কঙ্গো সরকার জরুরি বৈঠকে বসবে বলেও নিশ্চিত করেছেন এ কর্মকর্তা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft