1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপি নির্বাচনে ১টিতে আ. লীগ, ১টি জাপা এবং ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপি নির্বাচনে ১টিতে আ. লীগ, ১টি জাপা এবং ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ১টিতে আ. লীগ, ৩টিতে আ. লীগ বিদ্রোহী, ১টিতে জাতীয় পার্টি এবং তিনটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, রসুলপুরে মো. রবিউল ইসলাম (স্বতন্ত্র), নলডাঙ্গা ইউনিয়নে জাতীয় পার্টির মো. গফুর আলী, দামোদরপুর ইউপিতে জাহাঙ্গীর আলম (আ. লীগের বিদ্রোহী), ফরিদপুর ইউপিতে আব্দুল্লা আল মামুন মিলন (স্বতন্ত্র), ধাপেরহাট ইউপিতে মো. শফিকুল কবির মিন্টু (আ’লীগ), ইদিলপুর ইউপিতে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার (আ. লীগের বিদ্রোহী), ভাতগ্রামে মো. মাহফুজার রহমান মাফু (আ. লীগের বিদ্রোহী) এবং খোর্দ্দকোমরপুর ইউপিতে সৈয়দ মঞ্জুরুল ইসলাম রেজোয়ান (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিসার মো. লুৎফর রহমান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।এরআগে, সকাল ৮টায় আট ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ৮ ইউপির ৭৯টি কেন্দ্রে ভোট নেয়া হয় ইলেকট্রিক ভোর্টিং মেশিন (ইভিএমে)। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৫টায়।

এ নির্বাচনে ৮ ইউপিতে চেয়ারম্যান পদে ৫৯ জন, সাধারণ সদস্য পদে ৪১০ ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ১৪৯ প্রার্থী। ৮ ইউপিতে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন।অপরদিকে; এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠিত ৮ ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের বিপরীতে সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী প্রার্থীদের নাম পাওয়া সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!