1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

নির্যাতন করে স্ত্রী খুনের অভিযোগ গাইবান্ধায় স্বামীর পরিবারের লোকজন গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ কাকলী খাতুন (১৮) নামে এক গৃহবধু ঢাকার উত্তরার দক্ষিণ খান এলাকায় স্বামীর বাড়িতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। শ্বশুর বাড়ীতে তিন দিন আগে মারা গেলেও গতকাল বুধবার সকালে তার মরদেহ নিয়ে একটি এ্যাম্বুলেন্সে স্বামী শাহিন মিয়া তার মা মোছাঃ রেজিয়া বেগম, খালাতো ভাই রফিকুল ইসলাম ও তার স্ত্রী কাজলী বেগম পরিবারের লোকজন নিয়ে গাইবান্ধার প্রফেসর কলোনী এলাকায় কাকলীদের বাড়িতে এলে বিক্ষুব্ধ এলাকাবাসী তাদের আটক করে সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান পাখি’র বাড়িতে আটকে রেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান পুলিশ সদস্যসহ সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে থানায় নিয়ে যান। কাকলীর মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কাকলী’র মা হোসনে আরা জানান, আড়াই বছর আগে গাইবান্ধা সদর উপজেলা পশ্চিম কুপতলা গ্রামের শাহিন মিয়ার সাথে কাকলীর বিয়ে হয়। বিয়ের পর স্বামী তাকে ঢাকায় নিয়ে যায়। সেখানে শাহিন একটি গার্মের্ন্টস ফ্যাক্টারিতে কাজ করত। তাদের পাচ মাস বয়সী একটি সন্তানও রয়েছে। তিনি অভিযোগ করেন, যৌতুক সহ নানা কারণে শ্বশুরবাড়ীর লোকজন কাকলীকে নির্যাতন করত। এলাকাবাসী অভিযোগ করেন, তিনদিন আগে নির্যাতনের এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

থানা সূত্র জানায়, বাদীর কাছ থেকে এজাহার গ্রহণ করে সেটি ঢাকার দক্ষিণ খান থানায় পাঠানো হবে। সেখানে মামলা দায়ের হওয়ার পর কাকলীর স্বামীসহ আটক চারজনকে নির্দেশনা অনুযায়ী ঢাকায় পাঠানো হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!