1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রাত পোহালেই সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ভোট : ৭৯টি কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএমে - খবরবাড়ি24.com
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া সংসদকে যুক্তি, তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ঘিরে তারাগঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু

রাত পোহালেই সাদুল্লাপুরে ৮ ইউনিয়নে ভোট : ৭৯টি কেন্দ্রে ভোট নেয়া হবে ইভিএমে

  • আপডেট হয়েছে : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ৮ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারী সোমবার। রাত পোহালেই ভোট এবার ৮ ইউনিয়নের ৭৯টি কেন্দ্রেই ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ইভিএমে। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি হিসাবে আজ ৩০ জানুয়ারী রবিবার দুপুর ১২টায় সাদুল্লাপুর উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হয় ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম। প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেন সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগণ।
এরআগে, সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর বহুমুখি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ভোট কেন্দ্রের দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহীনির সদস্যদের নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম (সেবা)। এসময় বক্তব্য রাখেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. রোকসানা বেগম ও সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ ওসি প্রদীপ কুমার। এ সময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে ৪ থেকে ৫ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারসহ বিপুল সংখ্যক আইন শৃংঙ্খলা বাহীনি এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।’
উল্লেখ্য,উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, দামোদারপুর, ফরিদপুর, ধাপেরহাট, ইদিলপুর, ভাতগ্রাম ও খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫৯ জন প্রার্থী। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৬১৮ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ৮ ইউনিয়নে মোট ১ লাখ ৭১ হাজার ৫৭২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ৮৬ হাজার ৫৩১ জন ও পুরুষ ভোটার ৮৫ হাজার ৪১ জন ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!