গাইবান্ধার পলাশবাড়ী‌তে বর্নাঢ‌্য আ‌য়োজ‌নের মধ্যদিয়ে এম‌কে টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত

ছয় পে‌রি‌য়ে সা‌তে পদার্পন,সবার পা‌শে এম‌কে টে‌লি‌ভিশন এই শ্লোগান নি‌য়ে পলাশবাড়ী প্রতিনিধি মাসুদার রহমান মাসুদের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ী‌তে আলোচনা সভা ও কেককাটার মধ্যদিয়ে এম‌কে টেলিভিশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি পালিত হয়। শুক্রবার সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।
আ‌লোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ‌কেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ,উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, এনামুল হক মকবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, গাইবান্ধা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু। অন‌্যান‌্যদের ম‌ধ্যে আ‌রো বক্তব‌্য রা‌খেন,পলাশবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম,সাইদুল রহমান মাস্টার ও ও‌সি তদন্ত রুপকুমার সরকারসহ অ‌নে‌কে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলাশবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন। এ সময় সাংবা‌দিক হা‌মিদুল হক মন্ডল, ফেরদাউছ মিয়া,আশরাফুল আলম,শাহজাহান ভুলুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।
বক্তরা ব‌লেন, নতুন আঙ্গিকে, নতুন অনুষ্ঠান মালা প্রচারের মাধ্যমে এম‌কে টেলিভিশন জনপ্রিয়তা অর্জন করেছেন। এই ধারাবাহিকতায় এই টেলিভিশন আরো এগিয়ে যাবে।