1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ঈদ উপলক্ষ্যে পুলিশের গ্রেপ্তার বাণিজ্য জমজমাট, না.গঞ্জে ১৪ পুলিশ প্রত্যাহার!

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

ঈদকে সামনে রেখে পুলিশের গ্রেপ্তার ও প্রতারণা বাণিজ্য জমজমাট হয়ে উঠেছে। দেশের বিভিন্ন এলাকায় পুলিশের এ ধরনের অবৈধ বাণিজ্যের অভিযোগ উঠেছে। এরই মধ্যে এ অভিযোগের সত্যতাও মিলেছে।

জানা গেছে, দায়িত্বে অবহেলা এবং ঈদকে সামনে রেখে গ্রেপ্তার বাণিজ্য ও প্রতারণার অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা ও বন্দর থানার ধামঘর ফাঁড়ির পাঁচ উপপরিদর্শক (এসআই) ও নয় কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার রাতে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন সোনারগাঁও থানার এসআই মারুফুর রহমান, দিদারুল আলম, নাজমুল আলম এবং জহিরুল ইসলাম ও বন্দর থানার ধামঘর পুলিশ ফাঁড়ির মাজহারুল ইসলাম। প্রত্যাহার করা অন্য নয় কনস্টেবলদের সবাই সোনারগাঁও থানার।

নাম প্রকাশে অনিচ্ছুক নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঈদকে সামনে রেখে গ্রেপ্তার বাণিজ্য, প্রতারণা, মাদক দিয়ে ফাঁসানো এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্ত করছে ঢাকা পুলিশ সদর দপ্তরের স্পেশাল গোয়েন্দা বিভাগ। অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের সংশ্লিষ্ট থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

তবে জেলা পুলিশ সুপার (এসপি) মঈনুল হক কিছুটা রাখঢাক করে এই প্রতিবেদককে জানান, বিভিন্ন অনিয়মের অভিযোগে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!