1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পলাশবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা পাটগ্রামে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, ওয়ালটন প্লাজা ম্যানেজারের মর্মান্তিক মৃত্যু সাদুল্লাপুরে ‘শাবাব টিচিং হোম’-এর অসাধারণ সাফল্য ১৮ জনের মধ্যে ৭ জনের জুনিয়র বৃত্তি অর্জন গোবিন্দগঞ্জ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে সংবর্ধনা প্রদান গাইবান্ধায় মানবতার ফেরিওয়ালার আয়োজনে ইফতার মাহফিল গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রের ৪ সদস্য গ্রেফতার গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম

মধ্য আফ্রিকায় শান্তিচুক্তির একদিন পর সংঘর্ষ : ৪০ জন নিহত

  • আপডেট হয়েছে : বুধবার, ২১ জুন, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

 

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে অস্ত্রবিরতি চুক্তির পরদিন মঙ্গলবার সংঘর্ষ শুরু হয়ে গেছে। এতে অন্তত ৪০ জন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছে।
সহায়তা ও নিরাপত্তা সূত্রে জানা গেছে, দেশটির মধ্যাঞ্চলীয় ব্রিয়ার শহরে খ্রিষ্টান ‘এনটি-বালাকা’ বিদ্রোহী ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী গোষ্ঠীগুলোর সমন্বয়ে গঠিত সেলেকার মধ্যে সহিংসতা শুরু হয়েছে।
সিএআর সরকার ও বিদ্রোহী গোষ্ঠীগুলো সোমবার অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার একদিন পর ফের সংঘর্ষ শুরু হয়।
খবর এএফপি’র।
রোমে ক্যাথলিক কমিউনিটি সান্টা’এগিদিওর মধ্যস্থতায় পাঁচ দিন আলোচনার পর চুক্তিটি হয়েছিল।
চুক্তির আওতায় অবরোধ ও হামলা বন্ধের বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে রাজনীতিতে প্রতিনিধিত্ব করার ব্যাপারে সম্মতি জানানো হয়।
ব্রিয়ার শহর থেকে কারডক্টর্স উইদআউট বর্ডার্স (এমএসএফ)র প্রকল্প সমন্বয়ক মুমুজা মুহিন্দো মুসুবাহো এক বিবৃতিতে জানান, মঙ্গলবার ভোরে ফের নতুন করে সংঘর্ষ ও সহিংসতা শুরু হয়েছে। এতে বেশ কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
সংস্থাটি জানায়, এই ঘটনায় ৪৩ জন আহত হয়েছে।
মুসলিম সেলেকা জোটের শরিক পপুলার ফ্রন্ট ফর দি রিপাবলিক (এফপিআরসি)’র মুখপাত্র জামিল বাবানানি বলেন, ‘আমাদের অন্তত ১ যোদ্ধা নিহত ও ২০ জন আহত হয়েছেন।’সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!